ইবিতে ছাত্রী নির্যাতন: হল ছাড়ল অভিযুক্তরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইবিতে ছাত্রী নির্যাতন: হল ছাড়ল অভিযুক্তরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তার চার সহযোগীকে সোমবার হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। অভিযুক্তদের ১লা মার্চ বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় হল প্রশাসন।

তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) অভিযুক্তরা হল ছেড়েছে বলে জানিয়েছেন হলের শাখা কর্মকর্তা হামিদা খাতুন। নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা হলেন, শাখা ছাত্রলীগ সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স বিভাগের মুয়াবিয়া জাহান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ