ইবিতে র‌্যাগিংবিরোধী র‌্যালি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইবিতে র‌্যাগিংবিরোধী র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. আবদুস সালামের নেতৃত্বে র‍্যাগিং বিরোধী র‍্যালি করা হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ১১টায় র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমবেত হয়।

র‍্যালি পরবর্তী আলোচনায় উপাচার্য (ভিসি) বলেন, র‍্যাগিংটা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এই অনাচার এবং পাপ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের কালিমালেপন করে। তাই রোদে পুড়ে আমাদের এন্টির‍্যাগিং স্লোগান দিয়ে জাগরিত না করে এটাকে মনে ধারণ করি এবং মনের ভেতর সেটাকে আটকে রেখে লালন করি।

তিনি বলেন, আজকের র‍্যালিতে আমাদের যে স্লোগান ছিল সেগুলোকে যদি মানসিকভাবে ধারণ করি তাহলে শুধু এই বিশ্ববিদ্যালয় নয় শেখ হাসিনার বাংলাদেশ এটা থেকে মুক্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ