ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

 

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবার সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে।

শুক্রবার ইসলামাবাদে নির্বাচন কমিশন সচিবালয়ে তোশাখানা মামলায় এ রায় ঘোষণা করা হয়। খবরে বলা হয়, আর্টিকেল ৬৩ (১) ধারায় ৫ বছরের জন্য ইমরান খানকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন।   পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করে আসছিলেন, ‘ইমরান খান সরকারি তোশাখানার বেশ কিছু উপহার দুবাইতে ১৪ কোটি রুপিতে বিক্রি করেছেন। ইমরান খান তোশাখানা থেকে কিনে নিয়ে হীরার অলঙ্কার, ব্রেসলেট, হাতঘড়ি ইত্যাদি দুবাইতে বিক্রি করেন।  

এদিকে, ইসিপির এমন ঘোষণার এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ইমরান খানের। উল্লেখ্য, অভিযোগ রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান ক্ষমতায় থাকতে সরকারি তোশাখানার উপহার নামমাত্র মূল্যে কিনে নিয়ে বিক্রি করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ