ইয়াবা-অস্ত্র-জাল টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইয়াবা-অস্ত্র-জাল টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

 

বরিশালের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল প্যাদাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ১০০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি দুইটি পাইপগান এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল দীর্ঘদিন ধরে পৌর এলাকার চরগাধাতলীর বাসিন্দা আব্দুর রশিদ মাস্টারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সেখানে থেকে দুলাল ইয়াবা ও জাল টাকার ব্যবসা পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার দুপুরে ওই বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় দুলালকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক হাজার ১০০ পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুলাল কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার মৃত হাফেজ প্যাদার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়দুর কবির জানান, গ্রেপ্তার দুলালের নামে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক সম্রাট। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ