‘ইয়াহিয়া-এরশাদ পারেননি, আপনারাও পারবেন না’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ইয়াহিয়া-এরশাদ পারেননি, আপনারাও পারবেন না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৫:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৫:২৮ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও বুঝতে পারছেন না, আপনাদের (আ. লীগ সরকার) জন্য কী অপেক্ষা করছে। ইতিহাস ভুলে যাবেন না। এই দেশে ইয়াহিয়া পারেননি, এরশাদ পারেননি, আপনারাও পারবেন না।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখলে সরকারের সামনে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তাই অন্ধকার কারাগারে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জীবনের কোনো হুমকি আসলে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমা করবে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, ততদিন বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা সম্ভব নয়।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ