ইরানে ইসরায়েলি হামলা পরিণতি ‘ভয়াবহ’ হতে পারে: কাতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরানে ইসরায়েলি হামলা পরিণতি ‘ভয়াবহ’ হতে পারে: কাতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। এসময় তিনি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলাবার (১৭ জুন) ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে ‌‌‘‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’’ হিসেবে আখ্যায়িত করেন। ইসরায়েলি এই হামলার ‘‘ভয়াবহ পরিণতি’’ হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি।

মাজেদ আল-আনসারি বলেন, এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনায় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল।

তিনি বলেন, কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে।

আনসারি বলেন, আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব। সূত্র: আল জাজিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ