ইশরাকের পক্ষে স্লোগানে আজও অচল নগরভবন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশরাকের পক্ষে স্লোগানে আজও অচল নগরভবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগরভবনে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসির সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে আজও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম।

‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’- স্লোগানে উত্তাল পুরো নগর ভবন।

মঙ্গলবার (৩ জুন) গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সকাল থেকে নগরভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে আজও বন্ধ আছে নগরভবন কেন্দ্রীক সেবা কার্যক্রম। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে, আন্দোলনকারীদের খোঁজ নিতে বিকাল ৩টার দিকে নগরভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের।

অন্যদিকে, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগরভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগরভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ