ইসির নিবন্ধন সনদ পেল আমজনতার দল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসির নিবন্ধন সনদ পেল আমজনতার দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে আমজনতার দল।

রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে দলটির নিবন্ধন সংক্রান্ত দুটি দাবি ও আপত্তির বিষয়ে গত (১৫ ডিসেম্বর) শুনানি করে নির্বাচন কমিশন। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর চ্যাপ্টার ৬এ-এর বিধান অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করায় সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা জানতে (৯ ডিসেম্বর) পর্যন্ত সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জমা পড়লে সেগুলোর ওপর শুনানি শেষে কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে নিবন্ধন সনদ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ