ঈদ উপলক্ষে চট্টগ্রামের দুর্গম ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদ উপলক্ষে চট্টগ্রামের দুর্গম ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

 

ঢাকাসহ সকল সেনানিবাসে যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। 

ঈদুল ফিতর উপলক্ষে শনিবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনাসদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশে বামে লংগদু আর্মি ক্যাম্প এবং রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন এবং উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন। 

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিকগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সকল স্তরের সেনাসদস্যদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, তিনিই প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে দায়িত্বরত সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঈদের দিন দুর্গম পাহাড়ী আর্মি ক্যাম্পে পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করেন। সেনাবাহিনী প্রধানের এ উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মরত সেনাসদস্যসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বহুলাংশে উঁচু করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ