ঈদযাত্রায় চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদযাত্রায় চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে বাড়তি ভাড়া আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ও বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জ নদীবন্দরে নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌপথে টোলের নামে টাকা আদায় বন্ধ করা হয়েছে। এর পরও যদি ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।’

নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে পণ্য খালাস না করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে একটি জাহাজে গম খালাস না করায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নদীপথে দূষণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ