ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি | নয়া দিগন্ত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা, যাত্রীদের নিরাপদ যাতায়াত, ঈদের জামাত এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার বলেন, ‘ঈদ উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য ডিএমপি সকল প্রস্তুতি নিয়েছে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।’

তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির জোরদার তৎপরতার কথা উল্লেখ করে বলেন, ‘ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে।’ তিনি ট্রাফিক নিয়ম মানার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ ঈদের নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, সরকারি-বেসরকারি সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ