ঈদে চলবে জয়দেবপুর-পঞ্চগড় স্পেশাল ট্রেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে চলবে জয়দেবপুর-পঞ্চগড় স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার দুপুরে শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান।

তিনি জানান, ১৮ থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলে যাতায়াতের দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত। এ ট্রেনের টিকিট কাটতে হবে অনলাইনে। তবে যাত্রার দিন শতকরা ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করা হবে স্টেশন থেকে। একজন যাত্রী তার এনআইডি দিয়ে সর্বোচ্চ ৪টি টিকেট করতে পারবেন। ১৮ এপ্রিল থেকে ট্রেনটি জয়দেবপুর স্টেশন ত্যাগ করবে সন্ধ্যা ৭টা ১৫ মিনেটে। আর পঞ্চগড় পৌঁছাবে ভোর ৫টা ২৫ মিনিটে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর জংশনে পৌঁছাবে বিকেল ৩টা ৪৫মিনিটে।

ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহারে যাত্রাবিরতি করবে। ট্রেনটিতে বিভিন্ন শ্রেণির ৬৬৮টি আসন আছে। এছাড়া ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিলও ট্রেনটি যাত্রী পরিবহন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ