ঈদে দর্শক চাহিদায় কোন ছবি এগিয়ে, আর কোন ছবি পিছিয়ে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে দর্শক চাহিদায় কোন ছবি এগিয়ে, আর কোন ছবি পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

এবারের ঈদে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা। এই ৮ সিনেমার মধ্যে সবচেয়ে বেশি দেখছে সুপারস্টার শাকিব খান অভিনীত তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্সেও দাপটের সঙ্গে চলছে ছবিটি। দেশের সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, মুক্তি পাওয়া সব ছবির মধ্যে দর্শক চাহিদার শীর্ষে আছে ‘লিডার আমিই বাংলাদেশ’।

সাভার সেনা অডিটোরিয়াম, মানিকগঞ্জে নবীব, চট্টগ্রামের সুগন্ধা হলগুলোর কর্তৃপক্ষরা বলছেন, দিন যতই যাচ্ছে, শাকিব খানের এই ছবিটি দর্শক ততবেশি দেখছে।

প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদের সবগুলো সিনেমা দর্শক দেখছে। তবে বেশি হলে মুক্তি পাওয়ায় এক নাম্বারে আছে ‘লিডার আমিই বাংলাদেশ’।

ঢাকার মধুমিতা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, হাওয়ার পরে আর কোনো ছবি চলেনি। দীর্ঘদিন পর ‘লিডার’ খুব ভালো চলছে। এ ছবির মাধ্যমে ইয়াং জেনারেশন হলমুখী হয়েছে।

দর্শক রিপিট হলে সেই ছবি সুপারহিট হয়। নওশাদ বলেন, মধুমিতায় লিডার দেখতে দর্শক রিপিট হচ্ছে। ছবি দেখে কেউ নেতিবাচক রিভিউ দিচ্ছে না। এটা খুবই ইতিবাচক দিক। ছবির সেল পড়ে যাচ্ছে না। আশা রাখছি ধারাবাহিকতা থাকবে।

বগুড়ার মধুবন মাল্টিপ্লেক্সে চলছে ‘কিল হিম’৷ হলটির ব্যবস্থাপক ইউনূস রুবেল বলেন, ঈদের দিন তেমন দর্শক ছিল না। দ্বিতীয়দিন বিকেল ও সন্ধ্যার শো-তে এরাউন্ড ফিফটি পার্সেন্ট দর্শক ছিল। সকাল ও রাতের শো-তে টুয়েন্টি পার্সেন্ট দর্শক থাকে।

ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে ৬ ছবি। এরমধ্যে ‘লিডার আমিই বাংলাদেশ’ দৈনিক একাধিক শো হাউজফুল যাচ্ছে। সেইসঙ্গে জ্বীন ছবিটিও হাউজফুল দিচ্ছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। প্রতিক্রিয়ায় তিনি বলেন, লিডার আর কিল হিম তো বড় বাজেটের সিনেমা। এই দুটি সিনেমার কথা আলাদা। এর বাইরে লোকালের দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি হল কম পেয়েছে, প্রচারণার সময়ও কম পেয়েছে। প্রপার প্রচারণা করতে পারলে সিনেমাটি পরাণের মতো হিট হওয়ার সুযোগ ছিল। তারপরও বলা যায় না যে আগ্রহ দেখছি আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণের মতো লেগে যেতে পারে।

মেসবাহ জানান, ঈদের দিন অল মোস্ট হাউজফুল গেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি হাউজফুল গেল সিনেমাটি। নিদিষ্ট সময়ের আগেই লোকালের টিকিট শেষ হয়ে যায়। আমরা আশা করি আগামী সপ্তাহে আরো ভালো যাবে।

এদিকে, বছরের অন্য সময়ে তালা ঝোলা ১২০টির মতো সিনেমা হল এবারের ঈদে চালু হয়েছে। প্রদর্শক সমিতি বলছে, মানসম্মত সিনেমার অভাবে দর্শকরা হলমুখী হয় না। লোকসান গুনতে হয় বলে বাধ্য হয়েই হলগুলো বন্ধ করতে হয়।

এবারের ঈদুল ফিতর উপলক্ষে চালু হওয়া মৌসুমি হলগুলোর মধ্যে ৮০ শতাংশ হলে চলছে সুপারস্টার শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’। শুধুমাত্র এই নায়কের সিনেমা আছে বলেই এতো বেশি সিনেমা হল খুলেছে বলে জানান হল মালিকরা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, বন্ধ থাকা সিনেমা হলগুলো আবার জেগে উঠেছে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’র মাধ্যমে।

তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে বন্ধ সিনেমা হল চালু করা হয়েছে সেই প্রত্যাশা পূরণ করতে পারে ‘লিডার’। ঈদের প্রথম ও দ্বিতীয়দিন সারাদেশে সিনেমাটি ভালো চলেছে। এখনও বেশ ভালো রিপোর্টই পাচ্ছি।

লিডার ছবির পরিবেশক এম এ মঞ্জুরুল বলেন, বন্ধ সিনেমা হলগুলো যাতে খোলে এই বিষয়টি বিবেচনায় এনে আমরা অনেক হলে ‘লিডার’ দিয়েছি। চাইলে ১০০ এর বেশি হলে রিলিজ করতে পারতাম। কিন্তু রেন্টালের বিষয়টি মাথায় রেখে সিনেমা দিয়েছি। ছবির রিপোর্ট এবং সেল দুটোই ভাল।

‘লিডার’ দিয়ে চালু হওয়া বগুড়ার সোনিয়া হলের ম্যানেজার সোহাগ খান প্রিন্স বলেন, ঈদের দিন থেকে লিডার দাপিয়ে ব্যবসা করছে। ছবিটি এখানে কয়েক সপ্তাহ চালানোর পরিকল্পনা আছে। পূর্বের লোকসানগুলো অনেকটা এই ছবি দিয়ে উঠে আসবে।
২০২৪ সালে পুনঃনির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন বাইডেন
নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনঃনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ঘোষণা দিয়েছেন। এছাড়া এ নির্বাচনের জন্য তিনি তার প্রচারাভিযান শুরু করেছেন। তার প্রচারণার ভিডিও অনুসারে, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে দেখা যাবে। তিনি ডেমোক্র্যাটিক দলের হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাইডেনের এ ঘোষণাটি তার প্রথম সফল প্রেসিডেন্ট নির্বাচনের চতুর্থ বার্ষিকীতে এসেছে। ২০১৯ সালের ২৫ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ডেমোক্র্যাট সমর্থক বলেছেন যে তারা আগামী বছরের নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৮০ বছর বয়সী বাইডেনকে সমর্থন করবেন।

তবে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক দলের এ প্রেসিডেন্ট (বাইডেন) এখন পর্যন্ত তার মেয়াদে বেশ কিছু ক্ষেত্রে অজনপ্রিয় বলে তকমা পেয়েছেন। যেমন: তার বয়স অনেক বেশি হওয়ায় – তার পুনর্নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন উঠেছিল। বর্তমানে বাইডেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে (প্রেসিডেন্ট) অধিষ্ঠিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

এরপর তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করবেন, তখন তার বয়স হবে ৮৬ বছর। তবে তার ইতিবাচক দিক হচ্ছে, তিনি নির্বিঘ্নে তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদ শেষ করেছেন। এছাড়া মার্কিন রাজনীতিতে তার প্রায় ৫০ বছরের অভিজ্ঞতা আছে। এ বিষয়টিই তার অতিরিক্ত বয়স নিয়ে গড়ে ওঠা উত্কণ্ঠাকে কমিয়ে দিয়েছে।

কারণ, জনগণ তাদের ভোট দেওয়ার সময় বাইডেনের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিবেন, তার বয়স নিয়ে খুব বেশি ভাববেন না।

এছাড়া ডেমোক্র্যাটিক দলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের জয়ের পথ অনেকটাই মসৃণ। কারণ, দলটিতে কোনো গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী নেই তার।

২০২৪ সালের নির্বাচনী বার্তায় ডেমোক্র্যাটদের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও উৎপাদন, মধ্যবিত্তের পুনর্গঠন এবং ভালো বেতনের চাকরি।

মঙ্গলবার বাইডেনের অর্থনীতি বিষয়ক একটি বৈঠক রয়েছে। এছাড়া সন্ধ্যায় ফার্স্ট লেডিকে নিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে কোরিয়ান যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ভ্যাকসিন-বিরোধী আন্দোলনের নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস। তবে বাইডেনের সঙ্গে তাদের পেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌঁড়ে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। যদিও তার প্রার্থীতা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই অসন্তোষ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ