ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : ডিবি প্রধান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় পুলিশ কার্যক্রম করা হবে। ঢাকা মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭ টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১ টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিপণি বিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

তিনি আরও বলেন, আসন্ন উৎসবকে ঘিরে যেন অনলাইনে কোনো গুজব না ছড়ায়, সেদিকে ডিবির সাইবার টিম কাজ করছে। আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ