ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৯, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছলিমপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন হান্নান। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক হান্নানের মোটরসাইলেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হান্নান মালিথা ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি এ সময় দ্রুতবেগে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ