উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ৩ ভাই-বোন নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম।
রবিবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
তিনি বলেন, তারা আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।
জানা গেছে, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষের এবং মান্নান ও তার বোন শাহিনা অন্য পক্ষের।
এ বিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।
জনতার আওয়াজ/আ আ