উচ্চশিক্ষা প্রদানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-কানাডা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উচ্চশিক্ষা প্রদানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-কানাডা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রম বাজার সংশ্লিষ্ট এবং কর্ম সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানে একসঙ্গে কাজ করবে কানাডা ও বাংলাদেশ সরকার।

রবিবার (২৬ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে সফররত কানাডার ডেপুটি মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মি. ক্রিস্টোফার ম্যাকের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মি. জো গুডিংনস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (রোহিঙ্গা প্রোগ্রাম) বিবেক প্রকাশ ও বাংলাদেশে নিযুক্ত কানাডার অ্যাকটিং পলিটিক্যাল কাউন্সিলর মিজ সিয়োবহান কার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ