উত্তরায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: এনসিপির পদযাত্রা স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: এনসিপির পদযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ

 

‎লক্ষ্মীপুর প্রতিনিধি
‎রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সাংবাদিক ও এনসিপি নেতারা।

‎‎মাহবুব আলম জানান, আগামী ৩১ জুলাই এনসিপির পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিমান দুর্ঘটনায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিমসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এ সময় সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, এনসিপি নেতা আব্দুল হামিদ, মো. জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ