উদ্বোধনী ম্যাচের ‘অভিশাপ’ কাটানোর চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৭, বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উদ্বোধনী ম্যাচের ‘অভিশাপ’ কাটানোর চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৭, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৭, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স পরের বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু ইতালি ও ব্রাজিলের মতো টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পারেনি। আর্জেন্টিনা তাদের স্বপ্ন ভেঙে দিয়েছিল। এবার আলবিসেলেস্তেরা ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে সেই কীর্তি গড়ার অপেক্ষায়। বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে শুরু হবে তাদের এই মিশন।

এর আগে ১৯৮২ ও ১৯৯০ সালেও তারা টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেমেছিল। কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছিল। ১৯৭৮ সালে প্রথম শিরোপা জয়ের পরের আসরে তারা দ্বিতীয় গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। আর ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল। পশ্চিম জার্মানির কাছে রোম ফাইনালে হেরে যায় তারা।

কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মানে শিরোপা জয়ী দল হিসেবে বিশ্বকাপের শুরুটা একবারও ভালো হয়নি। ১৯৮২ ও ১৯৯০ সালে তাদের শুরু হয় হার দিয়ে। ডিয়েগো ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ ছিল চ্যাম্পিয়ন দলের হয়ে। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে বেলজিয়ামের বিপক্ষে ওই আসরের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। অবশ্য পরের দুটি ম্যাচে হাঙ্গেরি ও এল সালভাদরকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছিল। সেখানে ইতালি ও ব্রাজিলের কাছে হেরে আগেভাগেই বিদায় নিতে হয়েছিল তাদের।

১৯৯০ সালে আবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে নামে। সান সিরোতে প্রথম ম্যাচে তারা ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায়। পরে সোভিয়েত ইউনিয়নকে হারায় এবং রোমানিয়ার সঙ্গে ড্র করে গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ওই রাউন্ডে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জেতে যুগোস্লাভিয়ার বিপক্ষে। সেমিফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা ওঠে ফাইনালে, যেখানে পশ্চিম জার্মানি তাদের টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে দেয়।

২০২২ সালে কাতারকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে এবার শুরু হচ্ছে ট্রফি রেখে দেওয়ার লড়াই। এবার কি তারা পারবে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে?

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ