উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় মার্কায় ভোট দেন : শিল্পমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় মার্কায় ভোট দেন : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

 

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় মার্কায় ভোট দেন। এই নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছিল। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজ দেশ উন্নত হচ্ছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের উজিলাব এ আর সুফিয়া বাতেন ভুঞা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ধোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় শিল্পমন্ত্রী এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের সেবা করার সুযোগ দিন। কথা দিচ্ছি- আপনাদের সেবা করব। উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলব। আমাদের রাজনীতি ঐক্যের উন্নয়নের। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা ঐক্যেবদ্ধভাবে দলকে এগিয়ে নিবো। বেলাব হবে সমগ্র দেশের মধ্যে দৃষ্টিনন্দন উপজেলা। বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার মন্ত্রণালয় সর্বক্ষণ খোলা থাকবে।’

উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মো. নুরুল আমিন ভূঞা বাচ্চুর সভাপতিত্বে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হাসান ভূইয়া, প্রধান আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার ওসি মো. তানভীর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন প্রধানসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ