উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানত লাগবে ১ লাখ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানত লাগবে ১ লাখ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১ লাখ টাকা নির্ধারণ করেছে। যা আগে ছিল ১০ হাজার টাকা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামানত নির্বাচন করতে ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে মঙ্গলবার (১৯ মার্চ) জারি করে ইসি।

সংশোধিত বিধি অনুযায়ী, প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল ৮ ভাগের এক ভাগ। এছাড়া এবার থেকে অনলাইনেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন।

বিধিতে নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পস্টও করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী মে মাসে চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ