উপজেলা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সভা সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, এ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দলীয় প্রতীক না দেওয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন— সবার অভিমতের সঙ্গে আমি ভিন্নমত করি না।
জনতার আওয়াজ/আ আ