উপদেষ্টাদের নিয়ে বৈঠকে শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টাদের নিয়ে বৈঠকে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:১২ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত আছেন।

জানা গেছে, আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী ইশতেহার প্রণয়নসহ নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করবেন শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকারের নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে আলাপও করবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ