উৎসমুখর নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৯, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উৎসমুখর নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং জানুয়ারির ভেতর তা সম্পন্ন হবে। এবারের ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিদ্যুৎবিহীন এলাকায় বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

বডিক্যামের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের সময় সেগুলো কার্যকর থাকবে।

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে এ ধরনের ঘটনা রোধ করা কঠিন। তিনি বলেন, “আমার কাছে কোনো ম্যাজিক নেই, লাইট অফ-অন করলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না।”

নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একা সাংবাদিকদের বা তার ওপর নির্ভরশীল নয়। তফসিলের পর সব রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবে।

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিদিনই এসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ