ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২-০ গোলের জয় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২-০ গোলের জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি’র জয়যাত্রা অব্যাহত। আজ তারা ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচ সেরা হয়েছেন।

পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। সর্বাধিক ৭ গোল সাবিনার, ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার চারটি ও মনিকার গোল সংখ্যা দু’টি। প্রথমার্ধে ঋতুপর্ণাদের দল ১১-০ গোলে এগিয়ে ছিল।

পারো এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।

সাত গোল করে ম্যাচ সেরা হয়ে সাবিনা খাতুন বলেন,‌ ‘গোল করছি ও দল জিতছে ভালো লাগছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ