এ অঞ্চলের মানুষ কুমিল্লা নামে বিভাগ চায় : খন্দকার মোশারফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এ অঞ্চলের মানুষ কুমিল্লা নামে বিভাগ চায় : খন্দকার মোশারফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ১:৫৪ পূর্বাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা কুমিল্লাকে নিয়ে গর্ব করি। বর্তমান সরকার প্রধান কুমিল্লার মানুষকে দেখতে পারেন না। কুমিল্লার মানুষকে নানা অপবাদ দেন। এ অঞ্চলের মানুষ কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চায়।

আজ শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার প্রধান হীনমন্যতার পরিচয় দিয়ে যদি অন্য যে নামেই বিভাগ দেন, আমরা সকলে তা প্রত্যাহার করব। এ সরকারের সময় শেষ। আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামে বিভাগ করব, এ আশ্বাস দিয়ে গেলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ