এ দেশের মানুষ শাসনের বদলেশোষণ চায় না : মামুন মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এ দেশের মানুষ শাসনের বদলেশোষণ চায় না : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত ১৫টি বছর আওয়ামী লীগের দ্রব্যমূল্যের দাম এতটা বাড়িয়ে দিয়েছে যে ২০ টাকা কেজি চালের দাম ৭০ থেকে ৮০ টাকা করে দিয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে তাদের এমপি মন্ত্রীরা অটল সম্পদের মালিক হয়েছে আর বিদেশে টাকা পাচার করেছে।
শনিবার (২৯ মার্চ) সকাল এগারোটায় ফতুল্লায় কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এসময়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, এভাবেই পনেরটি বছর মানুষকে জুলুম অত্যাচার ও নিষ্পেষিত করেছেন। মামলা খেয়ে বাড়ি ছাড়া হয়েছে কেউ জেল খেটেছে আবার কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আপনাদের এই এলাকার সন্তান শাওন প্রধান কিন্তু পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
মামুন মাহমুদ বলেন, শুধু মামলা, হামলা, নির্যাতন দমন করেই ক্ষান্ত হয়নি তারা মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করেছে। ১৫টি বছর মানুষের ভোট দিতে পারেনি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। আপনারে কিন্তু ভোট দিতে পারেননি ভয়ে ভয়ে ছিলেন কারণ তাদের গুন্ডা পান্ডা আপনাদেরকে ভয় ভিত্তি দেখাই ছিল।
একেক জন রাজা মহারাজা হয়ে গেছিল। তাদের দমন, নিপীড়ন ও অত্যাচারে মানুষ অসহায় ছিল। এখন তো আপনারা শান্তি মতো ভাবে চলাফেরা করতে পারেন। দেশের মানুষ কিন্তু এটাই চায় তারা শান্তিতে বসবাস করতে চায়।
তিনি আরও বলেন, এ দেশের মানুষ শাসনের বদলে শোষণ করবে এটা দেখতে চায় না। আপনারা চান না আমরা চাইনা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চায় না।
আগামী দিনে দেশের জনগণ যাকেই পছন্দ করবে যাকেই মন যাবে তাকেই যেন ভোট দিতে পারে সে রকম ব্যবস্থা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় তারেক রহমান।
আমরা বিগত ১৭টি বছর তারেক রহমানের নির্দেশে আপনাদের ভোটের অধিকার রক্ষা করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, জেল খেটেছি। বাড়িঘর হারা হয়েছে আমাদের ব্যবসা-বাণিজ্য চাকরি-বাকরিও চলে গিয়েছিল।
আমাদের এসব কিছু তারা দখল করে বাংলাদেশকে একটি শোষণের রাজত্ব কায়েম করেছিল। আমরা এই সকল থেকে বেরিয়ে আসতে চাই আমরা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই জনগণের যাকে ভোট দেবে আগামীতে তারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠুস, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ