এই নির্বাচন ক্ষমতা নবায়নের কৌশল মাত্র : আ স ম আবদুর রব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই নির্বাচন ক্ষমতা নবায়নের কৌশল মাত্র : আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন- এই নির্বাচন ক্ষমতা হস্তান্তরের জন্য নয়; ক্ষমতা নবায়নের কৌশল মাত্র। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা বিহীন তামাশাপূর্ণ নির্বাচন গণতান্ত্রিক বিশ্বের কেউ মেনে নেবে না।

বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ নানা ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে। শুধু ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়া এবং পরাশক্তির হাতের খেলনায় পরিণত করার ভয়ঙ্কর রাজনীতি থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, গায়েবি মামলা প্রত্যাহার সহ অতি দ্রুত সংসদ ভেঙ্গে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাই হবে সংকটের আশু সমাধান। যদিও রাষ্ট্রীয় রাজনৈতিক আমূল সংস্কার ছাড়া সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, তবুও চরম রাজনৈতিক সহিংসতা, রক্তপাতের সম্ভাব্য পরিস্থিতি এড়াতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। ফলে এই ডামি নির্বাচন বর্জন করা প্রজাতন্ত্রের সকল নাগরিকের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

উত্তরাস্ত বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ