এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’-কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সময়’ ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কালবেলাকে মির্জা ফখরুল বলেন, পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নই আসে না।
জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নিইউয়র্ক থেকে মির্জা ফখরুল কালবেলাকে বলেন, ‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্ত এ ধরনের কোনো কথাই আমি বলিনি।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।
জনতার আওয়াজ/আ আ