এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১২, ২০২৪ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১২, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, আন্দোলন চলছে, আন্দোলন চলবে এবং শীঘ্রই আমাদের আন্দোলন আরও বেগমান হবে। আমরা সব দল একত্রে হতে পেরেছি। কিভাবে এই সরকারক সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষেই আমরা সংগ্রাম করছি।

বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংকট-উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একা নয়, এই সংগ্রাম দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ একটাই, এই সরকারকে সরিয়ে দেয়া। মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো তাদের জেগে উঠাকে কাজে লাগিয়ে চুড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। তবে নতুন সূর্যদয় হবেই। সেখানে অবশ্যই আমাদের পৌছাতে হবে।

তিনি আরও বলেন, ‘এই সরকারের অপকৃর্তি বলে শেষ করা যাবে না। এরা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে এবং অর্থনৈতিক কাঠামোও ধ্বংস করেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পার্টির চেয়ারম্যান নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ