‘এক এমপিকে যদি সামলাতে না পারে, তিনশ’ জনকে কীভাবে সামলাবে ইসি’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘এক এমপিকে যদি সামলাতে না পারে, তিনশ’ জনকে কীভাবে সামলাবে ইসি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ৫:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ৫:৩০ পূর্বাহ্ণ

 

বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন বলেছেন, “কুমিল্লার একজন এমপিকে সামলাতে পারল না নির্বাচন কমিশন (ইসি)। একজন এমপিকে যদি সামলাতে না পারে, তাহলে তিনশ’ এমপিকে কীভাবে সামলাবে বর্তমান কমিশন? নির্বাচন কমিশন তাদের কথা এরই মধ্যে পরিবর্তন করেছে। ইসি বলেছে- ভোট হয়ে গেছে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

মোশারফ হোসেন বলেন, “কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে সাক্কু এগিয়ে থাকলেও শেষ মুর্হূতে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএমে যদি স্বচ্ছতা আনা না যায় তাহলে বাংলাদেশের মানুষের নূন্যতম বিশ্বাস থাকবে না।”

তিনি বলেন, “দেশে বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি হয়। আর মেগা প্রকল্পে অনেকেই দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে যায়। বাজেটে জনকল্যাণের জন্য কিছুই স্থান পায়নি। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে, স্বস্তির কোনও কথা নেই বাজেটে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ