এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে বিদ্যা সিনহা মিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে বিদ্যা সিনহা মিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘মালিক’ সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন এই তারকা। এমন আবহে চমৎকার ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারাস লুকে মেলে ধরলেন নায়িকা; যেখানে ফুটে উঠেছে তার সৌন্দর্য আর সরলতা।

সোমবার (২৫ মে) সামাজিক মাধ্যম একগুচ্ছ চমৎকার ছবি পোস্ট করেছেন মিম। ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের একটি আকর্ষণীয় থ্রি-পিসে। খোলা চুল, মানানসই মেকআপ আর চুড়ি-গহনায় রীতিমতো নজর কেড়েছেন এই তারকা।

মিমের এই ফটোশুটে সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে গাঢ় গোলাপি বাগানবিলাস ফুল। কোনো ছবিতে মিম বাগানবিলাসের ডালে হাত রেখে মিষ্টি হাসিতে পোজ দিয়েছেন, আবার কোনো ছবিতে তাকে দেখা গেছে একদম শান্ত ও মায়াবী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে।

ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট হতেই হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। মিমের নতুন এই লুক দেখে মুগ্ধ হয়ে মন্তব্যঘরে প্রশংসা করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মিম অভিনীত অ্যাকশন ঘরানার বিগ বাজেট সিনেমা ‘মালিক’ মুক্তি পেতে যাচ্ছে, যেখানে আরিফিন শুভর বিপরীতে অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে।

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর মিমকে নিয়ে যখন উত্তেজনা, ঠিক তখনই নিজের এমন শান্ত ও স্নিগ্ধ লুক শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই নায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ