একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়: সপু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়: সপু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। বাংলাদেশে নির্বাচন হবেই। কোনো স্বরযন্ত্র করে তা আটকে রাখা যাবেনা। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নেব – এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শ্রীনগরের জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ছনবাড়ী আন্ডারপাস এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ প্রায় তিন হাজার নেতাকর্মী।

পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওয়াসিমসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ