একটি ডিনার পার্টি, নানা আলোচনা… - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি ডিনার পার্টি, নানা আলোচনা…

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৪:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৪:১৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

ইস্কাটনস্থ পররাষ্ট্র ভবনের একটি ডিনার পার্টি, নানা কারণে সন্ধ্যা থেকে আলোচনায়। এটি রীতিমতো ঝড় তুলেছে কূটনৈতিক পাড়ায়। রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল থাকায় আলোচনা ডাল-পালা মেলছে দ্রুতই।
সন্ধ্যায় আরেকটি খবরও ছড়ায়। প্রভাবশালী এক উপদেষ্টার সঙ্গে পশ্চিমা দুনিয়ার ইনফ্লুয়েনশিয়াল এক রাষ্ট্রদূতের বৈঠকের খবরের পিছনে ছুঁটছেন নেটিজেনরা। গুলশানের কথিত সেই বৈঠক নিয়ে এখনো আমাদের অনুসন্ধান তথা তথ্য-তালাশ অব্যাহত। নিশ্চিত না হওয়া পর্যন্ত এটাকে ‘সোশ্যাল মিডিয়া কন্টেন্ট’ হিসেবেই বিবেচনায় রাখছি।

মানবজমিনের ফ্যাক্ট চেক টিম এটা নিশ্চিত যে, ইস্কাটনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে তার সরকারি বাসভবনে ইউরোপের একাধিক রাষ্ট্রদূত অংশ নিয়েছেন। ঘন্টাখানেকের বেশি সময় সেখানে ছিলেন তারা। আলোচনার বিষয়বস্তু এখনো অজানা। মন্ত্রীর দপ্তর এবং প্রটোকল ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্তরা মুখে কুলুপ এঁটেছেন। তারা বেমালুম তা অস্বীকার করে চলেছেন।

তবে মানবজমিন এটা নিশ্চিত যে, ডিনার পার্টিটি রোববার সন্ধ্যাতেই হয়েছে। এবং তলবের ঘটনায় উচ্চকন্ঠ ডাচ রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন অংশ নিয়েছেন। একটি সূত্র অবশ্য বলছে, নবনিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি সেই পার্টিতে ছিলেন।
উল্লেখ্য, এমন পার্টি বা সোশ্যাল গেদারিং নিয়ে বিদেশিরা টুইট করে থাকেন। কিন্তু এ রিপোর্ট লেখা অবধি তা প্রতিবেদকের নজর কাড়েনি। সূত্রঃ মানবজমিন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ