একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ।

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে। এমনকি বিএনপিকে কটাক্ষ করে নানা ধরনের বক্তব্যও দেওয়া হচ্ছে। অথচ এই বিএনপি চেয়ারপারসন অন্যদের মতো কখনো জাতির সঙ্গে বেইমানি করেনি। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “আমাদের নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ভাই গণতন্ত্রের জন্য আজও সংগ্রাম করে যাচ্ছেন। তিনি ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি—এটাই তার ত্যাগের প্রমাণ। বিদেশে থেকেও তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।”

৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে সাইফুল আলম নিরব বলেন, “এই ৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর রাষ্ট্র কাঠামোর পূর্ণ রূপরেখা। সবাই দফাগুলো পড়ুন, জানুন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখুন।”

নেতাকর্মীদের প্রতি হুশিঁয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, আমার দলের কেউ যদি অন্যায়, জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত থাকে সে যত বড় নেতা হোক কোনো ছাড় নয়, আপনারা সরাসরি আমাকে জানাবেন। তাকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, তেজগাও আদর্শ স্কুল এন্ড কলেজের গভেনিং বডি সভাপতি হুমায়ুন কবির আহমেদ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দিন কামাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং ম্যানেজিং কমিটির সদস্য খোরশেদ আলম। সার্বিক সহযোগিতায় তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সিনিয়র শিক্ষক-শিক্ষিকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ