‘একতরফা নির্বাচনে’ কোন বিরোধী দল অংশ নিচ্ছে না: ড. ফরহাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘একতরফা নির্বাচনে’ কোন বিরোধী দল অংশ নিচ্ছে না: ড. ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের কোন বিরোধী দল এই প্রহসনের নির্বাচনে অংশ নিচ্ছে না। ১৪ দল ও জাতীয় পার্টি সরকারের আর্শীবাদপুষ্ট দল। এরবাইরে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামদলসহ দেশের কোন বিরোধীদল এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে না। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকার ও সরকারের উচ্ছিষ্টভোগীদের দিয়ে একতরফা নির্বাচন করে দেশে আবার বাকশালি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার নীলনকশা করছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, রাষ্ট্রের টাকা অপচয় করে বিরোধী নেতাদের নির্বাচনে আনার চেষ্টা ব্যর্থ হয়ে আবারও সেই গৃহপালিত বিরোধীদলকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। দেশের রাজনীতি, রাজনৈতিক দল এবং নেতাদের নিয়ে সরকার নোংরা খেলায় মেতে ওঠেছে। এগুলো ভাল লক্ষণ না। আওয়ামী লীগ এতগুলো দলের অস্তিত্ব নিয়ে, ইজ্জত নিয়ে খেলছেন। আর যখন সকল দল আপনাদের ধরবে তখন আপনাদের কোনো চিহ্নই থাকবে না।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ