একদফার আন্দোলন : কর্মসূচি চূড়ান্তে বাম ঐক্যসহ আরও তিন দলের সঙ্গে বৈঠক বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আজ রোববার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংযুক্ত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদের দুই অংশ এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্ট-এনডিএম। গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সামছুল আলম, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আবুল কালাম আজাদ, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ খান।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের দুই অংশের বৈঠকটি হয় আলাদা আলাদাভাবে। নুরুল হক নুরের নেতৃত্বে গণপরিষদের বৈঠকে ছিলেন রাশেদ খান, এরশাদ সিদ্দিকী, শহিদুল ইসলাম ফাহিম, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, আফজাল হোসেন, খালিদ হোসেন। অপর অংশ যার আহ্বায়ক রেজা কিবরিয়া, তবে অসুস্থতার কারণে তার দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। ছিলেন হাবিবুর রহমান, জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, মাহবুব তুহিন, মোহাম্মদ তারেক রহমান, শিরিন আখতার, মোজ্জম্মেল হক মিয়াজি।
এনডিএমের বৈঠকে ছিলেন ববি হাজ্জাজ, মোমিনুল আমিন, হুমায়ুন পারভেজ খান, ফারুক উজ জামান চৌধুরী, নুরুজ্জামান হীরা। এসব বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছিলেন।
এর আগে গত বুধবার ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ