একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বিএনপি

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায় এটি শেষ হবে। এরপর ওইদিন বিরতি দিয়ে সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার আবার অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

দলগুলো বলছে, অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের (সোমবার) পরিস্থিতি দেখে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। যদি ভিন্ন কোনো পরিস্থিতির উদ্ভব না হয়, তাহলে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার ও বৃহস্পতিবার অবরোধ চালিয়ে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটি এবং গণতন্ত্র মঞ্চের বৈঠক আছে। সেখানে কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আগামীকাল আমরা বসে পরবর্তী কর্মসূচি কী দেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নেব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ