একসঙ্গে ৬ সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মারা গেল সবাই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, দেড় ঘণ্টা পর মারা গেল সবাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের ফটিকছড়িতে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোম নামের বেসরকারি একটি হাসপাতালে তিনি সন্তানদের জন্ম দেন। তবে মাত্র দেড় ঘণ্টা পর নবজাতকদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী তাসলিমা আক্তার গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে আমার তত্ত্বাবধানে ছিলেন। সাড়ে ৫ মাসের সময় তিনি জরায়ুর সমস্যা নিয়ে আসেন। পরীক্ষা করে একেক সন্তানের পজিশন একেক রকম পাওয়া যায়। এ কারণে জরুরি ভিত্তিতে ডেলিভারির সিদ্ধান্ত নিতে হয়।’
তিনি আরও বলেন, অপরিণত হওয়ায় মাত্র দেড় ঘণ্টা জীবিত থাকার পর ছয় নবজাতকের মৃত্যু হয়। এর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে ছিল। তবে তাদের মা সুস্থ রয়েছেন।
তাসলিমা আক্তার বলেন, ‘আমি কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। সবই আল্লাহর ইচ্ছা।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ