একের পর এক ছবি ব্যর্থতায় সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকাঅক্ষয় কুমারের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একের পর এক ছবি ব্যর্থতায় সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকাঅক্ষয় কুমারের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

 

একের পর এক ছবি ব্যর্থতায় সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকাঅক্ষয় কুমারের। সবশেষ গতকাল (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সেলফি’ সিনেমা। ধারণা করা হচ্ছিল, হয়ত এই ছবির মাধ্যমে কামব্যাক করবেন এ নায়ক। কিন্তু তা হয়নি।

তবে অক্ষয়ের এই ব্যর্থতায় জড়িয়ে পড়েছেন কঙ্গনা রানাউতের নাম। যদিও তিনি এ ছবিতে অভিনয় করেননি। নেটিজেনদের মতে, এই নায়িকার ‘ধাকড়’ ছবির মতোই অবস্থায় হয়েছে অক্ষয়ের ‘সেলফি’র।

এরপর টুইটারে স্পষ্ট লেখেন, “আমাকে কেন টানা হচ্ছে ‘সেলফি’ ছবির সঙ্গে। আর সত্যি বলতে, অক্ষয় তো একজন অভিনেতা। নাটের গুরু তো ছবির প্রযোজক করণ জোহর। করণের ছবি ১০ লাখ টাকাও তুলতে পারেনি প্রথম দিনে। কিন্তু কেউ তার নাম নিচ্ছে না। যে সিনেমার সঙ্গে আমার কোনো যোগ নেই, সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণও নাকি আমি! বাহ করণ জোহর। তোমার জবাব নেই।”

‘সেলফি’র পরিচালক রাজ মেহেতা। অক্ষয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইমরান হাশমি, নুসরাত বারুচা, ডায়ানা পেন্টি। ২০১৯ সালের মালায়লি কমেডি-ড্রামা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ