এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

 

শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জনের নিহতের ঘটনায় সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা ও আহত যাত্রীদের পরিবারকে ৫ হাজার টাকা করে সহযোগিতা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লক কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবে। আগামী দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণ, কাদের গাফিলতিসহ বিস্তারিত অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রহিমা খাতুন আরও বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের দাফন কাফনের জন্য তাদের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা খরচের জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ