এডভোকেট খন্দকার মাহবুব হোসেন মৃত্যুতে এনডিপি’র শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এডভোকেট খন্দকার মাহবুব হোসেন মৃত্যুতে এনডিপি’র শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ

 

দেশের বরেন্য আইনজীবী, প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন গতকাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

আজ ১১টায় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তার মৃতুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব সহজে পূরণীয় নয়। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যস্থান তৈরি হলো। যা সহজে পূরণীয় নয়। এনডিপি পরিবার আবারো তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ