এতদিনে সবাই জেনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে: দুদু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এতদিনে সবাই জেনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আজকে আওয়ামীলীগ ক্ষমতায় আছে বন্দুকের জোরে আবার বন্দুকের জোড়ে ক্ষমতায় থাকতে চায় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তি‌নি ব‌লেন, এদের (আওয়ামীলীগ) সাথে নির্বাচনের কোন সর্ম্পক নাই। গণতন্ত্রের সর্ম্পক নাই। শেখ হাসিনার গণতন্ত্রের সাথে মিল আছে উগান্ডার, নাইজেরিয়ার, উত্তর কোরিয়ার।

বুধবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতন্ত্র জোটের আয়োজনে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায় বাতিল এবং ১দফা দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, এতদিনে সবাই জেনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য যা যা করা দরকার বিএনপি ও বিরোধী দল করবে। এটা আপনারা মাথায় রাখেন, তাহলে ভাল হবে। অসম্মানিত হওয়ার আগে পদত্যাগ করলে সেটা হবে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা। আজকে দেশে যে রাজনৈ‌তিক সংকট তৈরি হয়েছে তা শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কোন ভাবে সমাধান করা যাবে না।

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ প্রশাসন, বিচারবিভাগকে শতভাগ দলীয় করন করেছে। আগে সরকারের লুটপাটের কথা বিরোধী দল বলতো এখন বিদেশীরাও বলছে। আমেরিকার দুর্নীতির বিষয়ক সম্পাদক এসেও বলছে কিভাবে দুর্নীতি বন্ধ করা যায়। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। সরকার ভয় পেয়েছে। দেশকে বিদেশীদের চারনভূমিতে পরিনত করছে সরকার। শুধু গণতন্ত্রকে ধ্বংস করেন নাই। স্বাধীনতাকে বিপন্ন করেছেন।

আইনমন্ত্রীর সমালোচনা করে সা‌বেক এই সংসদ সদস‌্য বলেন, ডিজিটাল আইন বাতিল করে সাইবার আইন করার উদ্যোগ নিয়ে আইনমন্ত্রী আপনি কি করলেন তা নিয়ে জনগণের মাথা ব্যাথা নেই। দুই এক মাসও না হয়‌তোবা এমন ও হতে পারে ডি‌সেম্ব‌রে মধ্যে আপনাদের পদত্যাগ করা লাগবে।

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং আসাদুল হক অহিদুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, সাঈদ খান। এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, রমিজ খান, ওমর ফারুক, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ