এতিম-ওলামা-মাশায়েখদের সাথে বিএনপির ইফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এতিম-ওলামা-মাশায়েখদের সাথে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করে।

ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে মাহে রমজানে উলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এই ইফতারে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েক‘শ শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি নেতারা ইফতার করেন।

ইফতারে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

আলমদের মধ্যে ছিলেন, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি এবং সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ অলিউল্লাহ।

প্রতিবছর রমজানের প্রথম দিন বিএনপি উলামা-মাশায়েখ ও এতিমদের সন্মানে ইফতার অনুষ্ঠান করে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ