এনটিভির বিশ বছর পদার্পণে সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনটিভির বিশ বছর পদার্পণে সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি দু’দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এনটিভির বিশ বছর পদার্পণের এই ক্ষণে এবার উৎসব থেকে বিরত থেকেছে সিলেট। তবে দিনটি উপলক্ষে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার সকালে সিলেট নগরীর উপশহরে ক্ষতিগ্রস্থ অসহায় শতাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বিশিষ্টজনরা।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, সিলেট সেনাবাহিনীর মিডিয়া উইং মেজর এ ডবিøউ এম হাসিবুল হাসান, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু, সিসিক কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন প্রমুখ।

এসময় এনটিভি সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ উপস্থিত অতিথিদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এনটিভির পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও ক্যামেরাপার্সন রুহিন আহমদ।

ত্রাণ বিতরণে অংশ নিয়ে অতিথিরা বলেন, এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের দু:খ-দুর্দশা, অন্যায়-অবিচার, সাফল্য-উৎসব তুলে ধরেছে। এছাড়া নাটক, রিয়েলিটি শো, টকশোসহ নানান অনুষ্ঠান মানুষের কাছে খুবই জনপ্রিয়। এনটিভি রুচিশীল মানুষের প্রথম পছন্দের জায়গা।

আগামীতেও ঝকঝকে স্ক্রিনে মানসম্মত অনুষ্ঠানের ধারাবাহিকতা রেখে মানুষের চোখ আটকে রাখবে এনটিভি, এমনটা প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এছাড়াও বক্তারা বলেন, এনটিভি বর্ষপূর্তিতে ত্রাণ বিতরণের আয়োজন করে বিরল ও ব্যতিক্রম ধারণার প্রমাণ রেখেছে। উৎসব না করে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি সকলের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সকলে এনটিভির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

বন্যাকালীন সময়ে এনটিভি বন্যা দুর্গত এলাকায় দফায় দফায় ত্রাণ বিতরণ করেছে। এর আগেও সিলেটসহ দেশের যেকোন দুর্যোগে শীতবস্ত্র বিতরণসহ নানান সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ