এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

যাত্রায় জাতীয় পতাকা বহনকারী দল, হাতে-মুখে বিজয় দিবসের স্টিকার, কপালে জাতীয় পতাকা বেঁধে নোতাকর্মীরা অংশ নিয়েছেন।

এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ