এনসিপির নাম পরিবর্তন হচ্ছে কি না জানালেন হান্নান মাসউদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির নাম পরিবর্তন হচ্ছে কি না জানালেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চলতি বছর জাঁকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। তবে সাত মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় দলটির নাম পরিবর্তন হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয় খোলাসা করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয় খোলাসা করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।

তিনি আরও লেখেন, ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে। আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ