এনসিসি গঠন-রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্ট্রোরাল কলেজ গঠনে সম্মত এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিসি গঠন-রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্ট্রোরাল কলেজ গঠনে সম্মত এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্ট্রোরাল কলেজ পদ্ধতিতে সম্মত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে রাজধানীর বেইলি রোড ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বুধবার (১৮ জুন) অংশ নিয়ে এ মত দিয়েছে দলটি।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক দলের পক্ষ থেকে সভায় প্রতিনিধিত্ব করেন।

আজকের সভার সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজ শুরুতে এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরে বক্তব‍্য রাখেন।

দলের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে, ফলে ফ‍্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তেমনিভাবে দলান্ধ অযোগ্য লোকদের নিয়োগ দেওয়ার কারণে পিএসসির প্রশ্নপত্র ব‍্যাপকহারে ফাঁস হয়েছে, যা নজিরবিহীন।

তিনি বলেন, প্রশ্ন হলো আমরা কি আগের অবস্থা বহাল রাখবো নাকি সংস্কার করবো? সহ্স্র প্রাণ ও রক্ত সাগর পেরিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে তাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ‍্যই সংস্কার অপরিহার্য এবং সে কারণেই এবি পার্টি জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্ট্রোরাল কলেজ পদ্ধতিতে সম্মত।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্ট্রোরাল কলেজ পদ্ধতির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি সত্যিকার অর্থে ক্রিয়াশীল করার নিমিত্তে নির্বাচনের পদ্ধতির পাশাপাশি তার কার্যক্রমের গুনগত পরিবর্তন আবশ্যক। অন্যথায়, একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে অকার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন।

বৈঠক শেষে এবি পার্টির নেতারা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দলীয় অবস্থান ব্রিফ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ