এনেক্সকো টাওয়ারে এখনো থেমে থেমে আগুন ও ধোঁয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনেক্সকো টাওয়ারে এখনো থেমে থেমে আগুন ও ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সসংলগ্ন এনেক্সকো টাওয়ার শপিং কমপ্লেক্সে এখনো থেমে থেমে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। সেখানে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সদস্যরা। সর্বশেষ আজ বুধবার বেলা সোয়া চারটার দিকে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির পঞ্চম থেকে সপ্তম তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। মার্কেটের ওই তিনটি তলায় মূলত কাপড়চোপড় রাখা গুদাম হিসেবে ব্যবহার করা হয়। ওই তিনটি তলায় বিভিন্ন জায়গায় থেমে থেমে ধোঁয়া তৈরি হচ্ছে। কখনো কখনো আগুনও জ্বলে উঠছে। আর ফায়ার সার্ভিসের সদস্যরা তা পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের কাজ করছেন।

গতকাল ভোর থেকে সাড়ে ৬ ঘণ্টার আগুনে পুড়ে গেছে ঢাকায় পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজারগুলোর অন্যতম বঙ্গবাজারের সব দোকান। এ সময় বঙ্গবাজারসংলগ্ন এই এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনগুলোতেও আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তা পুরোপুরি নেভাতে সক্ষম হননি। আজ বুধবার সকালে এনেক্সকো টাওয়ারের কয়েকটি তলায় থেমে থেমে ধোঁয়া বের হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভাতে কাজ শুরু করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ