এবার জানা গেল সালমান মুক্তাদির স্ত্রীর পরিচয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার (২ মে) দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি এই কনটেন্ট ক্রিয়েটর।
বরের পোশাকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ সালমানের পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এ তালিকায় আছেন অনেক তারকারা।
এদিকে সালমান মুক্তাদির তার স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ না করলেও গণমাধ্যমে এসেছে তথ্য। সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল।
তিনি দুই সন্তানের জননী। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এ সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।
জনতার আওয়াজ/আ আ